শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

গুল শাহানা হলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক গুল শাহানা। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুল শাহানা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং-এ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, দুজন উপ-প্রেস সচিব ও দুজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন গুল শাহানা।
উল্লেখ্য, ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন গুল শাহানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। তার জন্ম জামালপুরের সরিষাবাড়ীতে।


আরো বিভিন্ন বিভাগের খবর