শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

ঈদগাঁওতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিউজ রুম / ১৯৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
ক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে (৫৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মরিচ ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।
আনোয়ার হোসেন ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম ভোমরিয়াঘোনা এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি আবদুল হালিম জানান, বুধবার নিজের জমির মরিচ ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে অতিরিক্ত বজ্রপাতে আনোয়ার গুরুতর আহত হন। বিষয়টি দেখতে পেয়ে অদূরে অবস্থান করা অপর কৃষক নুরুল আবছারসহ স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি জানান, প্রাকৃতিক কারণে মৃত্যু হওয়ায় পরিবার কোনো অভিযোগ করেনি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দাফন কাজ সম্পন্ন করেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর