শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশন মিস্ত্রি আহত

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

দেওয়ান ফরিদ :
মহেশখালীতে বিয়ে বাড়িতে তোরণ নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশন মিস্ত্রি মারাত্মকভাবে আহত হয়েছে। তড়িতায়িত হয়ে ঝলসে গেছে তার পুরো শরীর। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ২টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরা কাটা গ্রামে। আহত মিস্ত্রির নাম দিল মোহাম্মদ (২৬)। তিনি হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মোহাম্মদ আলী প্রকাশ ডোনাইয়ার পুত্র। তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের জনৈক ব্যক্তির বিয়ে বাড়ির সাজসজ্জার দায়িত্ব নেয় একই গ্রামের হারুন নামের এক ডেকোরেশন মালিক। তিনি আবার একই কাজ হোয়ানকের আমান উল্লাহ’র পুত্র বাহাদুর ও টাইম বাজার এলাকার রুবি ডেকোরেশনের মালিক কালা বাশী নামের অপর দুইজন ডেকোরেশন মিস্ত্রিকে উপ কন্ট্রাক্ট দিয়ে দেয়। ১৯ অক্টোবর বিকালে বাহাদুর ও কালা বাঁশী আহত দিল মোহাম্মদ সহ কয়েকজন মিস্ত্রি নিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইনের পাশে বিয়ের গেইট নির্মাণ করতে গিয়ে মিস্ত্রি দিল মোহাম্মদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়। তাকে শংকটাপন্ন অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর