শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

চকরিয়ায় বিশেষ অভিযানে ৩৯জন আসামী গ্রেফতার

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ৩৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার জানান,চকরিয়া-পেকুয়ার দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি)তফিক আলম,ওসি চন্দন কুমার চক্রবর্তী ও তদন্ত ওসি আব্দুল জব্বার স্যারের উপস্হিতি আর নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়েছে।থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ২জন সাজাপ্রাপ্ত,১৯ জন জিআর মামলার,১৮জন সিআর মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।তৎমধ্য ২শত পিচ ইয়াবা সহ ২০লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে চকরিয়া থানার তদন্ত ওসি আব্দুল জব্বার বলেন,পুলিশের বিশেষ অভিযানে আটককৃত ৩৯ জন আসামীকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর