শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ঘূর্ণিঝড় সিত্রাং :সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপ থেকে গতি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখন বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে মঙ্গলবার বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ দিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। পরবর্তীতে জলোচ্ছ্বাসের এ উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে।
আজ রোববার সন্ধ্যায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, উপকূলীয় অঞ্চলে রাতে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দুই দিন সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ ছাড়া মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বরিশাল ও চট্টগ্রামের মাঝখানের অঞ্চল দিয়ে।


আরো বিভিন্ন বিভাগের খবর