শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

বঙ্গবন্ধুর খুনিদের সহযোগি আওয়ামী লীগের সভাপতি, বহিস্কারের দাবি

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বিডি প্রতিবেদক

কক্সবাজারে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জামায়াত-বিএনপির সাথে যোগসাজশ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তাকে বহিস্কারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে বলা হয়, আশির দশকের দিকে কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দল ফ্রিডম পার্টির সভাপতি ছিলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। যিনি প্রভাবশালী অদৃশ্য শক্তির ইশারায় স্থানীয় তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এসব কারণে ওই এলাকায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধিকাংশ দলীয় প্রার্থী পরাজিত হয়েছে।
এছাড়া আওয়ামীলীগের দুঃসময়ের ত্যাগী নেতাদের মরণোত্তর শোক সভা কিংবা কোনো কর্মসূচী পালন না করার অভিযোগ উঠে। এসব বিষয় নিয়ে তৃণমূল নেতাকর্মীরা কথা বললে তাদের মারধার ও হেনস্তা করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
তিনি বলেন, সামনে কাউন্সিল নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। আমি কখনো ফ্রিডম পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলাম না।’
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সদস্য শফিউল আলম কুতুবী, প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভাপতি রমিজ আহমেদ কুতুবী, উত্তর ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক শফিউল বশর, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব আলম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন কোম্পানি, আওয়ামী লীগ নেতা সরওয়ার আলমসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর