শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র ,শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে কক্সবাজারের নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ফোরামের ব্যানারে সদর থানা প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী।

পরে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. খাইরুল ইসলাম সরকার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম,

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান।

পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায়, জেলা কমিউনিটি পুলিশের সদস্য কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখিকে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর পক্ষ থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর