শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় সুপারী চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় সুপারী চুরির অপবাদ দিয়ে শাহাদাত হোসেন নামে দশ বছর বয়সি এক শিশুকে বিদ্যুতের খুটিরঁ সাথে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
গতকাল শনিবার (২৯অক্টোবর) সাড়ে ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৃন্দাবন খিল এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন ওই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাস্তা দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলো শাহাদাত। এসময় সড়কের পাশে একটি সুপারী গাছের নিচে চারটি সুপারী পড়ে থাকে। পরে বাড়ির মালিক নাসির উদ্দিন এসে সুপারী চুরির অভিযোগ তুলে শাহাদাতকে রশি দিয়ে বিদ্যুতের খুটিরঁ সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
স্থানীয় লোকজন জানায়, শাহাদাতকে গাছের বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম ঘটনাস্থলে গিয়ে শাহাদতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শাহাদাতের বড় ভাই আবদুর রহিম জানান, আমার ছোট ভাই শাহাদাত রাতে নানার বাড়ি থেকে ঘরে ফিরছিলেন। পথে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি সুপারী চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুটিরঁ সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি সদস্য শফিউল আলমকে পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছেন বলেও জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই শিশুকে মারধর করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।###


আরো বিভিন্ন বিভাগের খবর