শিরোনাম :
বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা

দা বাহিনীর প্রধান দয়ের কুপে নিহত হলেন

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক পেকুয়া ঃ
কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ী ফেরার পথে ৫/৬জনের একদল দুর্বৃত্ত ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মোঃ নাছির উদ্দিন(৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের পুত্র। টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দায়ের কুপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।
এলাকাবাসি জানায়; মোঃ নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দাও বাহিনী ওই এলাকায় পাহাড়ী বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মোঃ নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মোঃ নাছির উদ্দিন রবিবার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাজারের পশ্চিম পাশে বাড়ীতে ফেরার পথে ৫/৬জনের একদল দুর্ববৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোঃ নাছির উদ্দিন মারা যায়। এলাকাবাসি সন্দেহ করছেন চাচাতো ভাইয়েরা মোঃ নাছির উদ্দিনের হত্যাকান্ডে জড়িত থাকতে পারে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান; ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন এখনও কেউ মামলা দেয়নি। #


আরো বিভিন্ন বিভাগের খবর