শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

চকরিয়ায় ২৪ ঘন্টায় পুলিশের কব্জায় ৩৭ আসামী

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
হঠাৎ করে বেড়ে গেছে চুরি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধ। এসব অপরাধ দমন করতে অভিযান শুরু করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এই ধরনের ৩৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চকরিয়া থানা একাধিক পুলিশ টিম।
চকরিয়া থানার অপারেশর অফিসার (এসআই ) রাজিব সরকার বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার থেকে সোমবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। এসব অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, সাজা পরোয়ানাভুক্ত পলাতক ৩৭ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।###


আরো বিভিন্ন বিভাগের খবর