শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

র‌্যাব-১৫’র জালে গাঁজাসহ দুই মাদক কারবারি

নিউজ রুম / ৩০৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ মসজিদ মার্কেটে এই অভিযান চালান র‌্যাব-১৫’র একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্যারচর উত্তর সিকদার পাড়ার পিতা মৃত আব্দুস সালামের ছেলে মো.বেলাল উদ্দিন (৩৪) এবং মৃত আলী আহমদের স্ত্রী রাশেদা বেগম (৫০)।
র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজসে মাদকের ব্যবসা করে আসছিলো। এই সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মসজিদ মার্কেট( জনতা মার্কেটের) মোশারফ স্টোরের নিকটে অভিযান চালায়। এসময় এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। পরবর্তীতে বেলালের কাছ থেকে ৪ কেজি ৭’শ গ্রাম এবং রাশেদা বেগমের কাছ থেকে ৪ কেজি ৮’শ গ্রাম গাঁজা উদ্ধার করি।
তিনি আরও বলেন, তারা প্রাথমিকভাবে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে বিক্রি করে আসছিলো। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের এবং আসামীদের হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‌্যাব-১৫ একটি দল গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবে’র দেয়া এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে।###


আরো বিভিন্ন বিভাগের খবর