শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ এই সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ্জ জামানের সঞ্চালনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন- চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
সভায় বক্তারা, উপজেলায় গরু চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকের ব্যবসা এবং ইভটিজিংসহ নানা অপরাধমুলক বিষয়ের উপর বক্তব্য রাখেন। এছাড়াও পৌরশহরকে যানজটমুক্ত এবং ছিনতাইকারীদের সনাক্ত করতে সিসি ক্যামরা বসানোর উদ্যাগের কথাও বলেন। উপজেলার আইন-শৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে সেজন্য সকলের সহযোগিতা কথাও বলেন ওসি।
এছাড়াও মায়ারমার থেকে অবৈধভাবে বাংলদেশে অনুপ্রবেশ করা গরুর বিষয়ে অবহিত করেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান। এজন্য কাকারায় একটি চেকপোষ্ট বসানোরও জোর দাবি জানান স্থানীয় চেয়ারম্যানরা। এসময় বক্তারা ছিনতাইকারী, মাদককারবারীদের আটকের পর ছাড়িয়ে নিতে তদবির না করার জন্য অনুরোধ জানান বক্তারা।
সভায় আরও বক্তব্য রাখেন- চিরিংগা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জরুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর