শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের আয়োজনে আগামী ২৬ নভেম্বর ‘নবান্ন উৎসব-১৪২৬’ অনুষ্ঠিত হবে এবং প্রতিবারের মতো এবার যথাযোগ্য মর্যাদায় ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। গতকাল ০৭ নভেম্বর বিকাল ৫টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার এর সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নাট্য সংগঠক সুশান্ত পাল বাচ্চু, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ খোরশেদ আলম, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাস, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসীম উদ্দিন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, বিজয়মুখ গানের দলের সভাপতি অজয় মজুমদার, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, সিমুনিয়া খেলাঘরের রানা মল্লিক, ঝিনুকমালা খেলাঘরের মিশু গুপ্ত, সৃজন সঙ্গীত ভূবনের পুস্পেন দাশ, আবির চৌধুরী, আনন্দময় খেলাঘর আসরের মোঃ শহীদুল্লাহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ খোরশেদ আলমকে আহ্বায়ক, রিদুয়ান আলী, এড. প্রতিভা দাশকে যুগ্ন আহ্বায়ক, এম. জসীম উদ্দিন সদস্য সচিব ও মনির মোবারককে সমন্বয়ক করে নবান্ন উৎসব-২০২২ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর