শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বিতরণ

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়নে ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সার্বিক সহযোগীতায় দিনব্যাপী কর্মশালা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আইআরসি প্রকল্প সমন্বয়কারী আনজুম নাহিদ চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালা দুপুরে অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
এতে বক্তব্য রাখেন, দু:স্থ স্বাস্থ কেন্দ্র (ডিএসকে) ফোকাল পার্সন ফজিলা খানম,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৈয়ব আলী, চকরিয়া থানার ওসি’র প্রতিনিধি (এস আই) মো: শফিউল আলম, দু:স্থ স্বাস্থ কেন্দ্র (ডিএসকে) প্রজেক্ট ম্যানেজার নাছিমা শাহীন, আইআরসি কো-অর্ডিনেটর আসাদুজ্জামান
অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যে উন্নয়নে সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করতে হবে। প্রতিটি জনপদে প্রতিবন্ধী, দু:স্থ, হতদরিদ্র, ঝরেপড়া শিক্ষার্থী ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিত করে নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাহলে দু:স্থ ও অসহায় বলে সমাজে কেউ নিজেকে আর ভাবতে পারবে না।
অনুষ্ঠানে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবন-মান উন্নয়ন ও তাদের কল্যাণে ২০ জন যুবকে সেলাইমেশিনসহ প্যাকেজ , ব্লকবুটিকস, মোবাইল সার্ভিসিং ও ইলেক্ট্রিক হাউজ ওয়ারিং উপকরণ বিতরণ করা হয়। এই কর্মশালায় শিক্ষার্থীদের অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই কর্মশালার উদ্যোগে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর