শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০নভেম্বর) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মো.আজিম উদ্দিনের বাড়ির সেফটি ট্যাংক খনন করার সময় এই মর্টার শেলটি পাওয়া যায়। পরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া থানা ও সেনাবাহিনীর একটি দল এই মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, রংমহল এলাকার মো.আজিম উদ্দিন তার বাড়িতে সেফটি ট্যাংক খনন করছিলো। এসময় মাটির নিচে লম্বা ও গোল আকৃতির একটি লোহার বস্তু দেখতে পাই। তিনি বিষয়টি আমাকে জানালে আমি চকরিয়া থানার ওসিকে অবহিত করি। পরে বৃহস্পতিবার রাতে চকরিয়া-পেকুয়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীসহ একদল পুলিশ এসে লোহার বস্তটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল বলে নিশ্চিত হন। পরবর্তীতের ওই অবিস্ফোরিত মর্টার শেলটি পুলিশের হেফাজতে নেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের কাছ থেকে মাটির নিচে মর্টার শেলের মতো একটি লোহার বস্তু পাওয়ার খবর পেয়ে এএসপি স্যারসহ ঘটনাস্থলে যায়। এটি দেখে নিশ্চিত হয় ওই লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে ওই অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করি। পরে সেনাবাহিনীর রামু ক্যান্টেনমেন্টকে বিষয়টি জানায়। শুক্রবার সকালে সেনাবাহিনীর রামু ক্যান্টেনমেন্টের একটি টিম এসে ওই অবিস্ফোরিত মর্টার শেলটির বিস্ফোরণ ঘটনো হয়।
তিনি ধারনা করে বলেন, মাটির নিচ থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টার শেলটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার হতে পারে। মাটির নিচে চাপা পড়ে থাকায় এটি বিস্ফোরিত হতে পারেনি।###


আরো বিভিন্ন বিভাগের খবর