শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

অটোমেশনে প্রকাশ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সাইদুর রহমান পান্থ, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমএসএস এর প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশের মাধ্যমে অটোমেশন পদ্ধতির যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বরিশাল বিশ^বিদ্যালযের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন টেবুলেশন সীটে স্বাক্ষরের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়ায় ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। এই অটোমেশন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহায়ক হিসেবে একধাপ এগিয়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রত্যক্ষ তত্ত্বাবধায়ন ও নির্দেশনায় সফটওয়্যার কোম্পানি এডিসফট এর কারিগরি সহায়তায় প্রথমবারের মতো পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ায় প্রকাশিত হয়েছে। এ কার্যক্রমে বিশ^বিদ্যালয়ের অটোমেশন বিষয়ক কমিটির আহবায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদও সম্পৃক্ত ছিলেন। ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনকালে পরীক্ষা কমিটির সভাপতি ও টেবুলেটর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সোহেল রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক টেবুলেটর মাসুম শিকদার, পরীক্ষা নিয়ন্ত্রক স.ম ইমানুল হাকিম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(চ.দা) সাজ্জাদ উল্লাহ মোঃ ফয়সাল উপস্থিত ছিলেন। ##


আরো বিভিন্ন বিভাগের খবর