শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

জামশেদের মৃত্যূতে ডুলাহাজারা কলেজ কর্তৃপক্ষের শোক প্রকাশ

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

ডুলাহাজারা ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ জামশেদ উদ্দিন (৪৭) আর নেই,ইন্নালিল্লাহি….রাজিউন।তার অকাল মৃত্যূতে কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ আর শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিরবিদায়ী-জামশেদ উদ্দিন (৪৭) চকরিয়ার ডুলাহাজারা ইউপির দক্ষিন মাইজপাড়া গ্রামের নজির আহমেদ’র দ্বিতীয় ছেলে।

মৃত্যূের বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী জানান,দীর্ঘ ৮মাস পূর্বে মালুমঘাট বাজারের আগে টার্নিংএ সড়ক র্দূঘটনায় গুরুত্বর আহত হয়েছিলেন।পরে চিকিৎসা চলাকালীন সময়ে স্ট্রোক করেন।সেই থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।এমতাবস্থায় বুধবার রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে,আমাদের থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে যান।লোকটি কলেজের জন্য নিবেদীত প্রাণছিল।তাছাড়া তার স্বভাব,চরিত্র ইসলামি মাইন্ডের ছিল।তাই ডুলাহাজারা কলেজে কর্মরত শিক্ষক,কর্মচারী পক্ষ থেকে গভীর শোক প্রকাশ আর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো জানান,বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দিন পবিত্র আসরের নামাজ শেষে দক্ষিণ মাইজপাড়া জামে ও আরবিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে সামাজিক কবরস্হানে তাকে কবরস্হ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর