শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সফল করতে আলেম ওলামাদের সাথে মেয়র মুজিবের মতবিনিময়

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সুমন আহসান :প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
সোমবার দুপুরে পর্যটন হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপান্তর হবে। সে ক্ষেত্রে সম্মানিত আলেম ওলামাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের পাশাপাশি সমাবেশে ওলামায়ে কেরামদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে আরও বেশি প্রাণবন্ত ও পরিপূর্ণতা এনে দিবে।”
মাওলানা আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার হাসেমিয়া আলেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা সামসুল হক, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা সিরাজুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা মনছুর আলম আজাদ, মাওলানা খায়রুল বশর, মাওলানা নুরুল আবছার, মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ, মাওলানা হোসাইন, মাওলানা রিয়াদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে মাওলানা শাহাদাত হোসাইনকে আহবায়ক এবং মাওলানা আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে একটি প্রস্তুতিমূলক বাস্তবায়ন কমিটি গঠন করে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


আরো বিভিন্ন বিভাগের খবর