শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

টেকনাফে পূর্ব শত্রুতার জের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
টেকনাফে পূর্ব শত্রুতার জের জের ধরে কুপিয়ে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ।
২৬ নভেম্বর শনিবার দুপুরে টেকনাফের সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক, চাঁদ মিয়া, সাব মিয়াসহ একদল ইয়াবাকারবারী দা, লম্বা কিরিচসহ অস্ত্র-শসস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তার হাতের কব্জির উপর থেকে হাত দুটি কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরে মাঠে কর্তন করা হাত দুটি নিয়ে হই উল্লাস করে ইয়াবাকারবারীরা। পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে টেকনাফ জরুরী বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, ‘রক্তাক্ত দুই হাতের কব্জির বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।’
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর