শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুরের’ মৃত্যু

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সাকলাইন আলিফ :কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা পড়েছে একটি পুরুষ হাতি।

প্রায় ৩২ বছর বয়সী এই হাতির নাম রাখা হয়েছিল সৈকত বাহাদুর। সোমবার বিকেল চারটার দিকে খাবার খাওয়ার সময় পার্কের হাতির গোদা নামক স্থানে এটি মারা পড়ে।

পার্ক কর্তৃপক্ষ জানায়- সোমবার বিকেলে চারটার দিকে পার্কের হাতির গোদায় খাবার (কলাগাছ) গ্রহণরত অবস্থায় হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়লে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়াকে পার্কে আনা হয়। এ সময় পার্কের ভেটেরিনারী সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে সাথে নিয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় প্রাথমিকভাবে ধারণা করা হয়- সৈকত বাহাদুর নামক পার্কের এই হাতিটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা পড়েছে।

এই তথ্য নিশ্চিত করে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া জানান- মানুষের মতো প্রাণীরাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা পড়তে পারে। সাফারি পার্কের হাতি সৈকত বাহাদুরের বেলাতেও এমন ঘটনা ঘটলো। তবে অবস্থাদৃষ্টে মনে হয়েছে আগে থেকেই হাতিটির হার্টে একটু সমস্যা (কার্ডিয়াক এরেষ্ট) ছিল। যার কারণে হাতিটির হঠাৎই মৃত্যু হয়েছে। অবশ্য শরীরের অন্য কোথাও কোন ধরণের আঘাতের দাগ পরিলক্ষিত হয়নি।’

তিনি বলেন, ‘খাদ্য গ্রহণরত অবস্থায় হাতিটি মারা যাওয়ার খবর পেয়ে পার্কে গিয়ে ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় হাতিটির নানা অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা যায়। এসব অঙ্গ-প্রত্যঙ্গ ঢাকায় ল্যাবে পাঠানো হবে।’

সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, সোমবার বিকেল চারটার দিকে পার্কের হাতির গোদায় প্রতিদিনের মতোই পুরুষ (মাখনা) হাতি সৈকত বাহাদুরকে তিনটি কলাগাছ খাওয়ানো হয়। হাতিটির মাহুত মো. ফারুক হোসেন এই ঘটনার পর আমাকে মুঠোফোনে জানায়, হাতিটি মাটিতে লুটিয়ে পড়েছে। তাৎক্ষণিক সেখানে ছুটে যাওয়াসহ ডাক পাঠানো হয় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে।’

পার্ক কর্মকর্তা মাজহারুল ইসলাম আরও জানান- বর্তমানে সাফারি পার্কে ছোট-বড় পাঁচটি হাতি রয়েছে। তন্মধ্যে টেকনাফের বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতিশাবক যমুনা এবং বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালাও রয়েছে।

পুরুষ হাতি সৈকত বাহাদুর হঠাৎ মারা যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। একইসাথে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে হাতিটিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলার কাজ শেষ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর