শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
র‌্যাব-১৫ এর আভিযানিক দল গত ০২/১২/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ১৬.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে মাদকদ্রব্য ইয়াবা বহন করে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এবং র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন রামু চৌমুহনী হতে বাইপাস যাওয়ার পথে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর বিপরীত পাশে হোটেল সোনারগাঁও এর সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বর্ণিত সিএনজিটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ সিএনজিটি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি ফেলে পালানোর চেষ্টা করলে ১। মোঃ জাহাঙ্গীর আলম (২২), পিতা- মোঃ আব্দুল করিম, মাতা- ছেহের খাতুন, সাং- আবুল বন্দর, ওয়ার্ড নং-৪, কুনিয়াপালং ৯ নং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মৃত সামছুল আলম, মাতা- হাজেরা খাতুন, সাং- হাসনাগাথা, নয়াপাড়া, ২ নং ওয়ার্ড, ১নং ঈদগাঁও হাটঘর ইউপি, থানা- রামু, জেলা-কক্সবাজার, ৩। মোঃ আব্দুল শুক্কুর (২৪), পিতা- মোঃ আব্দুল মুনাফ, মাতা- সেলিনা আক্তার, সাং- ঝুমকাটা, ৪নং ওয়ার্ড, ৯নং কানিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দল কর্তৃক আটককৃত ব্যক্তিদের দেহ এবং তাদের হেফাজতে থাকা সিএনজি তল্লাশী করে সর্বমোট ৩,৬৫০ (তিন হাজার ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজিটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিগণ উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজারের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে জানায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর