শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামুতে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে নারীসহ নিহত ৪

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক রামু :
রামুতে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ ৪জন নিহত হয়েছে।
আজ (৭ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধ্বসের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার গৃহকর্তা আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শাশুড়ী দিল ফরাজ বেগম (৬৫) ও আজিজুর রহমানের কন্যা নাসিমা বেগম (২৩)।
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে নিহত পরিবারের সকলে খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধ্বস হয়। এসময় পাহাড়ের মাটি বাড়ির রান্নাঘরে পড়লে তারা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
রামু সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে উঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। একারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে।


আরো বিভিন্ন বিভাগের খবর