চৌধুরী প্রতাপ :
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে ডিসি কলেজ।
এ উপলক্ষে শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
কলেজের অধ্যক্ষ মো ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এবং (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ,প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, প্রভাষক আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।