শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

অসহায় কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড়ঃথানায় অভিযোগ

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে অসহায় কৃষকের প্রায় ১ একর জমিতে করা সবজি ক্ষেত কেটে সাবাড় করল দূর্বৃত্তরা।
রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়ার মুবিন পাড়ায় এঘটনা ঘটেছে।
ভূক্তভোগি ক্ষেতের মালিক-মোঃ হাছান,বিএমচর ইউপির ২নং ওয়ার্ড মুবিন পাড়ার মৃত গোলাম সুলতানের ছেলে।
ভূক্তভোগি মোঃ হাছান বাদী হয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বানিয়ারচর এলাকার দিল মোহাম্মদ, আব্দুল্লাহ, জমির উদ্দীন, মিটু ও শহীদুল ইসলামকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুবিন পাড়াস্থ চার কৃষক মোঃ হাছন, মোঃ সেলিম উদ্দিন, বেলাল উদ্দিন ও আনোয়ার হোসেন মিলে জমির মালিক রেজাউল করিম গং থেকে একর জমি লাগিয়ত (বর্গা) নিয়ে বহু বছর পূর্ব থেকে বিভিন্ন প্রকারের সবজি চাষাবাদ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামীরা তাদের ক্ষেতের বিক্রি যোগ্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার সবজি ( ফুল কপি, বাঁধা কপি, মরিছ, টমেটো, মিষ্টি কুমড়া ও শিম) ক্ষেত কেটে সাবাড় করে ফেলে।
কৃষক সেলিম উদ্দিন জানান, গত তিন বছর ধরে স্থানীয় জমির মালিক রেজাউল করিমের কাছ থেকে ৪০ শতক জমি বর্গা নিয়ে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। শনিবার দিবাগত রাতে চিহ্নিত কিছু দূর্ভৃত্তরা তার সম্পুর্ন ক্ষেত কেটে সাবাড় করে ফেলেছে। এতে তার আড়াই লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলেও জানান।
অপর দরিদ্র কৃষক বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, “আমি ১০ শতক জমি বানিয়ারচর মাদ্রাসা থেকে বর্গা নিয়ে মিষ্টি কুমড়া, আলু ও শিম ক্ষেত করেছিলাম। আমার সব ক্ষেত নষ্ট করে দেওয়ায় এখন আমার পথে বসা ছাড়া কোন উপায় নেই”
এ কথা বলে কান্না শুরু করে দেন।
এক একর জমির ফসল নষ্ট হওয়ায় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
উক্ত ঘটনা তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক ক্ষতিপূরণ আদায় সহ শাস্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী পরিবার।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন,রাতে সবজি কেটে সাবাড় করার বিষয়ে ভূক্তভোগির অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর