শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

নতুন প্রজন্মের কাছে মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরা জরুরী-চেমন আরা তৈয়ব

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই দেশের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। অবগত নয়, রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে আনার ইতিকথার নেপথ্যের গল্পগুলো সম্পর্কে। সবারই উচিত সেসব সোনালী ইতিহাস সম্পর্কে ধারণা থাকা। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। সাংবাদিকদের প্রতি আহবান জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের সঠিক চিত্র তুলে ধরার।
গতকাল রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। এছাড়াও টিসিজেএ যুগ্ম সাধারণ সম্পাদক বাবুন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সনজীব দে বাবু বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর