শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইতালীর ৩ মিলিয়ন ইউরো অনুদানকে স্বাগত জানায় ইউএনএইচসিআর

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সাজ্জাদ :
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও মানবিক সহায়তায় ইতালী সরকারের ৩ মিলিয়ন ইউরোর উদার অনুদানকে স্বাগত জানায়। গতকাল বাংলাদেশে নিযুক্ত ইতালীর রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা এবং ইউএনএইচসিআর-এর রিপ্রেজেন্টেটিভ ইয়োহানেস ভন ডার ক্লাও-এর উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়।
ইতালীর কাছ থেকে পাওয়া এই আর্থিক সহায়তার মাধ্যমে ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থীদের জন্য দিতে পারবে নিবন্ধন (রেজিস্ট্রেশন), আইনী সহায়তা, লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার মানুষদের সাহায্য, কমিউনিটি বেজড প্রোটেকশন এবং শিশুবান্ধব স্থান রক্ষণাবেক্ষণের মত বিভিন্ন সুরক্ষা সেবা। শিক্ষকদের মিয়ানমারের পাঠ্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষায় এবং নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সর্বোপরি শরণার্থীদের ক্ষমতায়ন করা যাবে, এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আগে পর্যন্ত এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যয় বজায় রাখা যাবে।
এই অনুদানের মাধ্যমে আরও নিশ্চিত করা যাবে শেল্টার, স্বাস্থ্য, পুষ্টি, পানি ও পয়ঃনিস্কাশনের মত কিছু নিত্য প্রয়োজনীয় সেবা। এর পাশাপাশি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-র সাহায্যে রান্নার জ্বালানীর একটি নিরাপদ ও পরিচ্ছন্ন ব্যবস্থা তৈরি করে ক্যাম্প ও তার চারপাশের পরিবেশের অবক্ষয় প্রতিরোধ করা যাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর