শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

ইনকিলাব নোয়াখালী ব্যুরো প্রধানের ইন্তেকাল

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

নোয়াখালী প্রতিনিধিঃ
দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার (৬৩) শুক্রবার বিকেল ৪.১৫ মিনিটে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগাহি, আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবে প্রথম জানাজা এবং বেলা ১১টা তাঁর নিজগ্রাম নোয়াখালী পৌরসভার বদরীপুর আবদুল লতিফ কনট্রাক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর