শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

দৈনিক ইনকিলাবের সাংবাদিক জাকের উল্লাহ চকোরী আর নেই

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ :
দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলার সংবাদদাতা, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা সদস্য,চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা, সিনিয়র সাংবাদিক জাকের উল্লাহ চকোরী আর নেই । বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
(ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর। দীঘূদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।
তিনি চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারস্থ মরহুম মাওলানা আবদুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও মেয়ের জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এবং দৈনিক ইনকিলাব কক্সবাজারের সংবাদদাতা ছিলেন।
বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় চকরিয়া পৌরসভার হালকাকারস্থ মৌলভীরচর জামে মসজিদ মাঠে সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর নামাযে জানাজা অনুষ্টিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ।
সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল করিম সাঈদী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার সওয়ার আজম মানিক, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এক.এম বেলাল উদ্দিন, যুগ্ন-সম্পাদক মাহম্মদ উল্লাহ, চকরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আমাদেরসময়’র চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাপ্পী শাহরিয়ারসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।###


আরো বিভিন্ন বিভাগের খবর