শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজারে দৈনিক বাংলার বিরুদ্ধে যুগান্তর সাংবাদিকের ১শ কোটি টাকার মামলা

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদক শফিউল্লাহ শফি। সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের এ মামলা নিয়ে কক্সবাজারে মিডিয়া পাড়ায় নানা প্রকার আলোচনা চলছে।
৯ জানুয়ারী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সদর) মামলাটি দায়ের করা হয়।
মামলায় আসামী করা হয়েছে দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টুকে।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে জানা যায়, গত ৬ জানুয়ারী দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে “২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে পুলিশের কাছ থেকে ইয়াবা কেনার অ্যাখা দিয়ে মামলার বাদী শফিউল্লাহ’র নামটি সংযোজন করা হয়। পরে মামলার বাদী আসামীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত সংবাদের কারণ জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর দিতে পারেননি। পরে সংবাদটি দৈনিক বাংলার অনলাইন ভার্সনেও প্রচারিত হয়। কিন্তু অনলাইন ভার্সনের নিউজে বাদী শফিউল্লাহ’র নামটি কেটে দেয়া হয়। দৈনিক বাংলায় মনগড়া এ ধরণের সংবাদ প্রকাশের কারণে শফিউল্লাহ বাদী হয়ে সোমবার সকালে ১০০ কোটি টাকার আর্থিক ও মানহানি মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, মামলার বাদী শফিউল্লাহ বর্তমানে দৈনিক যুগান্তরের পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তাছাড়া ইতিপূর্বে বৈশাখী টেলিভিশন, দৈনিক সংবাদ ও দৈনিক যুগান্তরে কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার বাদী শফিউল্লাহ বলেন, আমি একজন পেশাদার সংবাদকর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার পেশাগত ও ব্যবসায়ীক সুনামে ক্ষুন্ন করার জন্যই দৈনিক বাংলায় এই ধরণের উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছে। যা আর্থিক ক্ষতির পাশাপাশি চরমভাবে আমার মানহানি হয়েছে।
বাদী পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সিনিয়র আইনজীবী এডভোকেট আয়াছুর রহমান জানান, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী শফিউল্লাহ শফি জানিয়েছেন, তিনি বর্তমানে দৈনিক যুগান্তরের স্টাফ রির্পোটার পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তাছাড়া ইতিপূর্বে বৈশাখী টেলিভিশন,দৈনিক সংবাদ ও দৈনিক যুগান্তরে কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জড়িত আছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন,কক্সবাজার প্রেসক্লাব এর মতো সংগঠনের সাথে।তিনি একজন পেশাদার সংবাদকর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সুনাম ক্ষুন্ন করার জন্যই দৈনিক বাংলায় এই ধরণের উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছে। যা আর্থিক ক্ষতির পাশাপাশি চরমভাবে আমার মানহানি হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর