শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজারে নানা আয়োজনে কালের কন্ঠের ১৩ তম বার্ষিকী পালন

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আহমদ নেছার :
দৈনিক কালের কন্ঠের ১৩ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কক্সবাজারে নানা কর্মসুচি পালিত হয়েছে। এ উপলক্ষে কালের কন্ঠ শুভসংঘের সদস্যরা সকালে এক র‌্যালী বের করে। পরে কক্সবাজার প্রেস ক্লাবে শুভসংঘের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্টানে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো আবু তাহের, সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলাম ও প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার আবদুর কুদ্দুস রানা বক্তৃতা করেন।
কালের কন্ঠ শুভসংঘের জেলা সভাপতি রাজীব দেব দাশের সভাপতিত্বে এবং শুভসংঘের উপদেষ্টা দীপক শর্মা দীপুর উপস্থাপনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ। এর আগে অনুষ্টানের অতিথিরা কেক কেটে কালের কন্ঠ পরিবারকে শুভেচ্ছা জানান। ###


আরো বিভিন্ন বিভাগের খবর