শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

নবাগত জেলা প্রশাসকের সাথে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ ও কক্সবাজার উন্নয়নে ব্যাপক আলোচনা হয়। এসময় জেলা প্রশাসক মো: শাহীন ইমরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছাই পর্যটন শহরের এমনকি গোটা জেলায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়নের কথা জনগণকে লিখনির মাধ্যমে তুলে ধরে জানান দিতে হবে। পরে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ জেলা প্রশাকের হাতে ক্রেস্ট তুলে দেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি ফরিদুল আলম শাহিন, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, সহ- সাধারণ সম্পাদক মো: আমিন উল্লাহ,অর্থ সম্পাদক জাহেদ হোসেন, প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেশটিভির জেলা প্রতিনিধি আবছার কবির আকাশ, সাংস্কৃতিক সম্পাদক শামশুল আলম শ্রাবণ, নির্বাহী সদস্য মো: আমান উল্লাহ, সদর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দর নিজাম, সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া, মিজানুর রহমান ও জিয়াবুল হক জিয়া উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর