শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

কক্সবাজারে ব্যাটমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে দুই জন নিহত

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

চৌধুরী ইকরাম :
কক্সবাজারের সদর উপজেলার লারপাড়া বাস টার্মিনাল এলাকায় ব্যাটমিন্টন খেলা নিয়ে দুপক্ষের তর্কাতর্কি পরে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। এসম আহত হয়েছে আরো দুই জন।সোমবার রাত সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সোমবার রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মতো ব্যাটমিন্টন খেলা চলে। রাত সাড়ে এগারোটার দিকে ব্যাটমিন্টন খেলায় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উপর্যুপরি ছুরিকাঘাত দুই জন গুরুতর আহত হয়। গুরুতর আহত দুই জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লারপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩২) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা আশিক আহমেদ জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর