শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

জাজিরায় সড়ক দুর্ঘটনায় বরিশালের সাংবাদিক মাসুদ নিহত

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বরিশাল অফিস :
শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য বরিশাল বাণী’র উপ-সম্পাদক ও দৈনিক নবচেতনা’র ব্যুরো চীফ ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের আলোর সম্পাদক মাসুদ রানা,বেলব্যান ফিজিওথেরাপীর থেরাপিস্ট রাব্বি,লিমা রয়েছেন।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।
পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান জানান, সাংবাদিক মাসুদ রানাসহ ৬জনের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নিহতদের মধ্য দৈনিক নবচেতনার বরিশাল প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের আলোর সম্পাদক মাসুদ রানা রয়েছেন। বরিশালের আমতলা পানির ট্যাংকি সংলগ্ন কাচ্চিখানার মালিক ছিলেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর