শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে এসএ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সুমন আহসান :
পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও এস এ টিভি’র রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সভাপতি আনোয়ার কামাল, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, ফ্রেন্ডশিপের কক্সবাজার অফিস প্রধান শামীম বক্তব্য রাখেন।
এসময় কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন সহযোগি হিসেবে বিগত ১০ বছরে এস এ টিভির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানে এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, নিউ নেশন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, যুগান্তর প্রতিনিধি শফিউল্লাহ শফি, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নুপা আলম, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, জিটিভি প্রতিনিধি ওমর ফারুক হিরু, বাংলাদেশ টুডের প্রতিনিধি শফিউল আলম, নাগরিক টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবি ছিদ্দিক খোকন, সিপ্লাস টিভির এহছান আল কুতুবী, বীচ টিভির রফিকুল ইসলাম সোহেল, টিটিএনের সজিব, ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ ফরাজ, সাধারণ সম্পাদক রাজিব কান্তি দে বাবু, অর্থ সম্পাদক মামুন মিয়া, হেলাল, রহিম, কামরুল বাবু, কক্সবাজার এস এ পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ শামীম ও রহিম পুস্প বিতানের স্বত্বাধিকারী আবদুর রহিমসহ সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কেককাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত: “সাথে আছি সবসময়, সারা বিশ্বময়” এ শ্লোগানকে ধারণ করে ২০১২ সালের ১৯ জানুয়ারী সম্প্রচারে এসেছিলো বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টেলিভিশন।


আরো বিভিন্ন বিভাগের খবর