শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পৌর আওয়ামী লীগ নেতা খোকনের পিতা আর নেই; বিভিন্ন মহলের শোক

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক খোকনের পিতা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবদুস সালাম ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
এশার নামাজের পর নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের পশ্চিম পাশে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশ নেন। তারা
নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পরে নতুন বাহারছড়া কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
এদিকে আবু বকর ছিদ্দিক খোকনের পিতার মৃত্যুেত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ কমিটির সকলেই গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে কক্সবাজার পৌর পরিষদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ, মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর