শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় সাংবাদিকের সামাজিক বনায়নে বাগানে ব্যাপক লুটপাট : কেটে নিয়ে গেছে গাছ, পুড়িয়ে দিয়েছে গাছের চারা

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সভাপতির সামাজিক বনায়নে কারত দিয়ে গাছ কেটে লুটপাট, আগুন দিয়ে সহস্্রাধিক গাছের চারা পুড়িয়ে দেয়া ছাড়াও পাহাড় কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এছাড়া বাগান মালিককে প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছে। রবিবার (২২জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত এ তান্ডব লীলা চালাই। মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার (২৩ জানুয়ারী) চকরিয়া থানায় মামলা হয়েছে। উপজেলার কাকারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইনবোর্ড পাহাড়ের সামাজিক বনায়নে এ ঘটনা ঘটে।

এঘটনায় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও সামাজিক বনায়নের মালিক এম. জাহেদ চৌধুরী বাদি হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ২০০৭-০৮ সালে বন মন্ত্রণালয় আধা হেক্টর (সোয়া তিন কানি) সামাজিক বনায়নের প্লট বাগান করার জন্য লিজ হিসেবে প্রদান করেন। এরপর থেকে ওই বাগানে বিভিন্ন ধরনের আগর, একাশি, অর্জুন, ইউক্লিপটাস, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন।
কিন্তু অস্ত্রধারী দুর্বৃত্তরা গতকাল রবিবার রাত ৮টার দিকে আমার বাগানে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা ৪ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪৬ টি গাছ কেটে নিয়ে যায়। বাগানে আগুন দিয়ে ২ লক্ষ টাকা মূল্যের সহ¯্রাধিক চারা গাছ পুড়িয়ে পেলে। পাহাড় কেটে আরো লক্ষাধিক টাকার ক্ষতি করে।

বাদী এম জাহেদ চৌধুরী বলেন, এ ঘটনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নির্দেশে রোববার রাতে এএসআই জাহাঙ্গীর আলম ও সোমবার সন্ধ্যায় এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দৃটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও বিস্তারিত ঘটনা চট্টগ্রাম বিভাগীয় বন সংরক্ষক বিপুর কৃষ্ণ দাশ ও কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারকে অবহিত করি।
চট্টগ্রাম বিভাগীয় বন সংরক্ষক বিপুর কৃষ্ণ দাশ বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজারের বিভাগীয় কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছি।


আরো বিভিন্ন বিভাগের খবর