শিরোনাম :
বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা

এজলাসে বাদী-বিবাদির মারামারি :আটক ৩

নিউজ রুম / ২১৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক
কক্সবাজারের আলোচিত মোরশেদ আলী ওরফে মোরশেদ বলী হত্যা মামলার দুই আসামী আদালতে আত্ন সম্পন করতে গেলে আদালতের এজলাসে বাদি ও বিবাদপক্ষ মারামারিতে লিপ্ত হয়। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান নূরী বলেন, বুধবার বেলা ১১ টার দিকে মোর্শেদ বলীহত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালেক ও ৩ নাম্বার আসামী কলিম উল্লাহ আদালতে আত্মসমর্পণ করতে আসে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর ফারুকীর আদালতের ভেতরেই ওই মামলার বাদী ও বিবাদীপক্ষ হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ করে। েএজলাসে অরাজক পরিবেশ তৈরি করে। পরে এঘটনার সাথে যুক্ত থাকার দায়ে তিনজনকে পুলিশ আটক করে।
তিনি আরো বলেন আত্নসমপর্ণ করা আসামী জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে বিচারক।
এই ঘটনায় নিহত মোরশেদ বলীর ভাই মো. সাজ্জাদ ও মো. জাহেদ এবং একই এলাকার আরিফ উল্লাহ নামে তিনজনকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, আটক তিনজনই নিহত মোরশেদ বলীর পরিবারের সদস্য। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশা অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান নূরী বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়া চলছে।
গত ৭ এপ্রিল কক্সবাজার সদরের পিএমখালী এলাকার চেরাংঘাট বাজারে পিটিয়ে হত্যা করা হয় মোরশেদ আলী ওরফে মোরশেদ বলীকে। এই ঘটনায় ২৬ জনকে আসামী করে মামলা রুজু করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর