শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সাংবাদিক আহসান সুমনের ছােট ভাই আবদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক আহসান সুমনের ছােট ভাই আবদুল্লাহ আল মামুনের নবম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি।
দিবসটি পালনে শুক্রবার সকাল থেকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার পশ্চিম রত্না গ্রামের বাড়িতে কবর জেয়ারত, খতমে কোরআন, খতমে তাহলিল, দোয়া এবং মিলাদ মাহফিলসহ নানা আয়ােজন করা হয়।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী ভােরে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় ব্রেইন স্ট্রোক করলে আবদুল্লাহকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘােষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলাে ২৪ বছর।
পরে গ্রামের বাড়ি উখিয়ার খােন্দকার পাড়া দরগামুরা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম আবদুল্লাহ আল মামুন উখিয়ার কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সহকারী ইমাম আলহাজ্ব বদিউল আলম ও মরহুমা মমতাজ বেগমের মেঝ ছেলে।
এদিকে আবদুল্লাহ আল মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর