শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

১১ ফেব্রুয়ারী আওয়ামী লীগের দখলে থাকবে কক্সবাজারের রাজপথ; হবে শান্তি সমাবেশ-এড. সিরাজুল মোস্তফা

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ জেলার ৯ উপজেলায় ৭১টি ইউনিয়নে শান্তি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে ১১ ফেব্রুয়ারী পুরো কক্সবাজার জেলার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
শুক্রবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির সৃষ্ট অশান্তির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে উল্লেখ করে এডভোকেট মোস্তফা আরও বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, ততক্ষণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে। তবে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন কর্মসূচি হবেনা বলে জানান কেন্দ্রীয় এই নেতা।
সভায় বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি রেখে তারা কি করে দেশে গণতন্ত্র চায় এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর আরেক পলাতক, দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। এটি বিএনপির গঠনতন্ত্রবহির্ভূত। তারেক রহমান মানিলন্ডারিংয়ে দণ্ডিত।
তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে সরকার হটাতে। তা হলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? তারা খালি মাঠে কতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সবাই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না বলে মন্তব্য করেন তিনি।
প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগ নেতা এম, আজিজুর রহমান, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, এড.আব্বাস উদ্দিন চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, ইউনুস বাঙ্গালী, আবদুল খালেক, হেলাল উদ্দিন কবির, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট ফরিদুল আলম, খোরশেদ আলম কুতুবী, এডভোকেট তাপস রক্ষিত, এম.এ মনজুর, ড. নুরুল আবছার, বদরুল হাসান মিল্কী, আদিল উদ্দিন চৌধুরী, জিএম আবুল কাশেম, এটিএম জিয়াউদ্দিন জিয়া, আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে আজ সকাল থেকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের লালদিঘীর পাড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।


আরো বিভিন্ন বিভাগের খবর