বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকার নোভা শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী নুরুচ্ছফা হেলালী আর নেই।
রোববার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় রামু দ: মিঠাছড়ি পশ্চিম উমখালি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখির বড় বোনের স্বামী।
মরহুম নুরুচ্ছফা হেলালী ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই সাথে একজন দানবীর, সৎ ও নিষ্টাবান ব্যক্তি হিসেবে এলাকায় বেশ সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন দক্ষিণ মিঠাছড়ী নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।