শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উখিয়া সীমান্তে অভিযান :ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক ইয়াবাসহ পাচারকারি একজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে সীমান্তের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা নামক এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
আটক শরীফ হোসেন (২১) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মদের ছেলে।
সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়া সীমান্তের তুলাতলী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
” এসময় পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকার বেশী। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর