শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

এডিসি আমিন আল পারভেজকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সম্মাননা স্মারক

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
উপসচিব হিসেবে পদোন্নতি ও বদলীজনিত বিদায় উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: আমিন আল পারভেজকে সম্মাননা স্মারক প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাইফুর রহিম শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক লিটন মল্লিক, তথ্য ও গবেষণা সম্পাদক হারুনুর রশিদ, প্রকল্প বিষয়ক সম্পাদক আবুল মঞ্জুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিরাজুল হক চৌধুরী, সদস্য এডভোকেট জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব নুরুল আবছার চৌধুরী প্রমুখ। সম্মাননা স্মারক প্রদানকালে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডিসি আমিন আল পারভেজ ইতোপূর্বে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে বদলী হয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর