শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

মা ও অভিভাবক সমাবেশ

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

আল জাবের :
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই প্রতিটি শিশুকে স্বশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
মডেল ইউনিয়নে রূপান্তরিত হওয়া কালারমারছড়ার প্রতিটি জনগণকে মডেল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক।

বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ, শিক্ষক মাশুক উল্লাহ, শিক্ষিকা শামীমা আক্তার শামু,ওসমান সরওয়ার কামাল, ইমরান হোছাইন,অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হক মেহেদী ও রায়হানা বেগম। সমাবেশে অর্ধশত মা সহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর