শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়ল ট্রাক : হতাহত ২

নিউজ রুম / ১১৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া..
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্পের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউসে ঢুকে পড়লে মো.ওসমান গনি (১৫) নামের এক রেস্টুরেন্ট কর্মী নিহত হয়। এসময় রেস্টুরেন্টের বাবুর্চি মো. ইসমাইল (৩২) গুরুতর আহত হয়।
রবিবার (২৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওসমান ও আহত ইসমাইল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ গয়ালমারা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘লোকজন থেকে দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করি।
আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি ( নং-চট্রমেট্রো-শ-১১-৩৭৪৬) জব্দ করেছি। এব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।##


আরো বিভিন্ন বিভাগের খবর