শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

মহেশখালী থেকে ভ্রমণে গিয়ে পর্যটকবাহি গাড়ি দুর্ঘটনায় গোপালগঞ্জে ১ জন নিহত :আহত ৮

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

মহেশখালী থেকে দলবদ্ধভাবে সিলেট ভ্রমনে গিয়ে খুলনা যাওয়ার পথে গোপালগঞ্জে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মহেশখালীর ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ ফেব্রুয়ারি সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ভাটিয়া পাড়া এলাকায়। নিহত ব্যক্তির নাম সেলিম উল্লাহ বাদশা (৩৮)। তিনি মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। এ ঘটনায় একই গাড়িতে থাকা আরো ৮ জন গুরুতর আহত হয়েছে।
নিহতের স্বজনরা জানান, নিহত বাদশা সহ তাদের সঙ্গীয় ১০-১২ জন বন্ধু মিলে গত বৃহস্পতিবার একটি নোহা গাড়ি নিয়ে সিলেট ভ্রমণে যান। সেখান থেকে তারা গতকাল ২৫ ফেব্রুয়ারি সকালে খুলনা যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় অপর একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে নোহাগাড়ীটি ধুমড়ে মুচড়ে গিয়ে সকলেই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেলিম উল্লাহ বাদশা মারা যান। আহত অপর ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরিফুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর