শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজারে জাতীয় ভোটার দিবস পালন

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

চৌধুরী আবরার :
ভোটার হবো নিয়ম মেনে ভোট দিব যোগ্য জেনে
এই শ্লোগানকে ধারণ করে সারাদেশের মতো আজ ২ মার্চ বৃহস্পতিবার কক্সবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে আজ বুধবার সকালে বেলুন উড়িয়ে দিন ব্যাপী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
কক্সবাজারের জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কন্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা প্রমুখ।
এর পরপরই ভোটারদের নানা ধরনের সেবা কার্যক্রম শুরু হয়।
তারমধ্যে নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট কার্ড বিতরণ, ভোটার স্থানান্তর ও সংশোধন কার্যক্রম সহ নানা ধরনের সেবা কার্যক্রম চলে।
নতুন অন্তর্ভুক্তি, হারানো, সংশোধিত, স্থানান্তরিত। এই চার রকমের কার্ড বিতরণ করা হয় ভোটার দিবস উপলক্ষে ভোটারদের মাঝে।


আরো বিভিন্ন বিভাগের খবর