শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

মহেশখালীতে বিদ্যুতের খুঁটির উপর যুবকের দেহ

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান ::
কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুতের খুঁটির উপর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম রেজাউল করিম (৩৭)। সে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমিজ মিয়ার পুত্র। গতকাল ২৮ জুলাই দুপুরে স্থানীয় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন লাশটি উদ্ধার করে।
মহেশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আল-আমিন জানান, বুধবার রাতে বিদ্যুতের খুঁটিতে তার ও বিদ্যুৎ এর যন্ত্রাংশ চুরি করছিল একটি সংঘবদ্ধ দল। চুরি করা কালীন বিদ্যুতের খুঁটির উপরে অবস্থান করা মাতারবাড়ির রাজঘাট এলাকার রেজাউল করিম নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হলে তার সাথে থাকা অপর সদস্যরা পালিয়ে যায়। গতকাল ২৮ জুলাই স্থানীয় লোকজন বিদ্যুৎ খুঁটির উপর এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মহেশখালী থানা ও পল্লী বিদ্যুৎ কে সংবাদ দেয়। মাতারবাড়ি পুলিশের আইসি হাসানুজ্জামান ও মহেশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম আল আমিনের নেতৃত্বে স্থানীয় লোকজন খুঁটির উপরে ঝুলতে থাকা লাশ উদ্ধার করে। সময় স্থানীয় লোকজন লাশটি মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট এলাকার মালয়েশিয়া প্রবাসী রমিজ মিয়ার পুত্র রেজাউল করিম(৩৭) বলে সনাক্ত করে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর