শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের শ্রেষ্ট এএসপি তফিকুল আলম ও ওসি চন্দন কুমার

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের শ্রেষ্ট চকরিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো.তফিকুল আলম ও চন্দন কুমার চক্রবর্তী ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯মার্চ) কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার (এসপি) মো.মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত মাসিক অপরাধ ও পর্যলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- পিবিআই কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো.সরোয়ার আলম, সিআইডি’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাহেদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) মো.তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ^াসসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, তদন্ত তদারকি, জনবান্ধব ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) মো.তফিকুল আলম এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীকে শ্রেষ্ট নির্বাচিত করা হয়। পাশাপাশি তাদের হাতে সনদ ও ক্রেষ্ট উপহার হিসেবে প্রদান করা হয়।
শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ভালো কাজের প্রতি দায়িত্ব আরো বাড়িয়ে দেয়া। চেষ্ট করবো সামনের দিনগুলোতে মানুষকে আরো সেবা দিতে। পুলিশকে জনবান্ধব কাজে নিয়োজিত রাখতে কাজ করে যাবো।
উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.তফিকুল আলম সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর