শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

জেলাবাসীর সুখে দুঃখে থাকতে বদ্ধপরিকর দৈনিক হিমছড়ি

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
জেলাবসীর প্রত্যাশা পূরন ও সুখে দুঃখে থাকতে বদ্ধপরিকর দৈনিক হিমছড়ি।
নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন থাকার কারণে পাঠকপ্রিয় হয়ে উঠছে
পত্রিকাটি। আবেগ-ইমোশনের জায়গা সংবাদপত্র নয়। উন্নয়ণ সাংবাদিকতার মাধ্যমে
দৈনিক হিমছড়ি পৌঁছাতে হবে প্রতিটি পাঠকের কাছে। এতে করে কক্সবাজারের
সংবাদপত্র অঙ্গনে এই পত্রিকার মান বৃদ্ধি পাবে। কাউকে অনুকরণ নয়, নিজেদের
চিন্তা চেতনা দিয়ে দৈনিক হিমছড়ি এগিয়ে যাবে। প্রত্যেক এলাকার দূর্ভোগ
ভোগান্তি গুরুত্বসহকারে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিনিধিদের প্রতি
আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার শহরে অভিজাত হোটেল স্যান্ডি বীচে অনুষ্ঠিত
পাঠকপ্রিয় দৈনিক হিমছড়ির প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।
দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদে‘র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি
সভায় ব্যব¯’াপনা সম্পাদক ফজলুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, সার্কুলেশন
মূখ্য নয়, পত্রিকার মান বিবেচনা করতে হবে। আদর্শ ও নীতির প্রশ্নে
আপোষহীনতার কারণে দৈনিক হিমছড়ি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। জনদাবী আর
মানুষের চাওয়াকে আরো বেশি গুরুত্ব দিলে হিমছড়ি আরো অনেক দূর এগিয়ে যাবে।
দৈনিক হিমছড়ির বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার এর পরিচালনায় বক্তব্য
রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি এড. জিএএম আশেকউল্লাহ, সাবেক
সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, পরিচালক সিনিয়র আইনজীবী রমিজ আহমদ, সিনিয়র
সাংবাদিক কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সহসভাপতি এম আর
মাহবুব, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী
টিপু, সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হাসিম ও
স্যান্ডি বীচ রেস্টুরেন্ট এর এমডি আবদুর রহমান, অনলাইন পোর্টাল ভিশন কক্স
এর সম্পাদক রফিকুল ইসলাম, সিবিএন মাল্টিমিডিয়া প্রধান শাহেদ মিজান,
আতিকুর রহমান মানিক প্রমুখ।
প্রতিনিধিদের পক্ষ থেকে নিজস্ব প্রতিবেদক এইচ এন আলম, মাহবুবুর রহমান,
ভ্রাম্যমাণ সংবাদদাতা আবদুল মতিন চৌধুরী, টেকনাফ¯’ নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন রশিদ, বাবুল মিয়া মাহমুদ, রামু প্রতিনিধি ওবায়দুল হক নোমান, শহর
সংবাদদাতা আমিনুল কবির, মহেশখালী প্রতিনিধি মুহাম্মদ তারেক, মহেশখালী
উত্তর আবদুর রহমান রিটন, ঈদগাঁও প্রতিনিধি রাশেদ কামাল, সংবাদদাতা আবদুল
জব্বার, ম্যানেজার এহতেশামুল হক ও ম্যাকআপম্যান আবুল হাসান।
পত্রিকার মান বৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন পরিচালনা পর্ষদ করতে বাধ্য।
পাঠকদের ভাল কিছু দেয়ার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই। গতানুগতিক নিয়মে
সংবাদ রচনা পরিহার করে জনদাবীকে গুরুত্ব দিতে হবে। পাঠক প্রতিদিন যা
জানতে চান তাই যেন হিমছড়ির পাতায় ফুটে উঠে। এছাড়া উপ¯ি’ত সকল
প্রতিনিধিদের আইডি কার্ড ও ক্যালেন্ডার প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রতিনিধিরা তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আগামীতে
পত্রিকায় লিখনির মাধ্যমে দৈনিক হিমছড়ি ও জনগনের পাশে থাকার অঙ্গিকার
করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর