শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ফোর্স কমান্ডার মনোনীত হলেন মেজর জেনারেল ফখরুল আহসান

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বিডি ডেস্ক :
জাতিসংঘে শান্তি রক্ষা মিশন মিনারসোতে (পশ্চিম সাহারা) ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসান।
আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফখরুল আহসানকে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন। মেজর জেনারেল আহসানের জাতীয় ও আন্তর্জাতিক সামরিক নেতৃত্ব প্রদানে ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
এর আগে তিনি জাতিসংঘ মিশনে সোমালিয়া ও কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত ছিলেন। এছাড়াও, তিনি ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।
মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন।ফখরুল আহসান সেনাবাহিনীতে তার পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন।
এছাড়াও তিনি সেনাবাহিনীর স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস্ এর কৌশল শাখার প্রশিক্ষক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন ও টার্ম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ অফিসার হিসেবে তিনি একটি পদাতিক ডিভিশনের জিএসও-১ (অপস্) এবং সেনাসদর, সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর